নোবেল পুরস্কারে আর আগ্রহ নেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে জোরালো প্রচারণা চালালেও, এখন এই পুরস্কােরের প্রতি তার কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন মার্কিন

2026-03-14T19:38:45+00:00
2026-03-14T19:38:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নোবেল পুরস্কারে আর আগ্রহ নেই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে জোরালো প্রচারণা চালালেও, এখন এই পুরস্কােরের প্রতি তার কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলমান ইরান যুদ্ধ ভবিষ্যতে তার নোবেল পাওয়ার সম্ভাবনাকে কীভাবে প্রভাবিত করবে, সে বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত নন।

মার্কিন একটি সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত তাকে নোবেল কমিটির চূড়ান্ত লক্ষ্য পার করতে সাহায্য করবে কি না, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি আরও যোগ করেন, আমি জানি না। এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।

তবে দুই সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। পেন্টাগনের একটি তদন্তের প্রাথমিক ফলাফলে জানা গেছে, একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হেনেছে। এতে প্রায় ১৭৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই শিশু।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই তদন্তের কথিত ফলাফলের বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ট্রাম্পের এই বর্তমান অবস্থান কয়েক মাস আগের ডোনাল্ড ট্রাম্পের ঠিক বিপরীত। তখন তিনি নিয়মিতভাবে বলতেন যে, নোবেল পুরস্কার তার প্রাপ্য।


পুরো ২০২৫ সাল জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে এসেছেন যে, তিনি ক্ষমতায় আসার পর অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম 'ইন্ডিপেন্ডেন্ট'-এর একটি 'ফ্যাক্ট-চেক' প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্পের এসব দাবির অনেকগুলোই ভুল ও অতিরঞ্জিত।

উল্লেখ্য, গত জানুয়ারিতে হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো প্রতীকীভাবে তার নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দেন। যদিও পুরস্কারের আয়োজক কমিটি জানিয়েছে, ওই বছরের পুরস্কারের একমাত্র ধারক মাচাদো নিজেই।

সময়ের আলো/আআ


  বিষয়:   নোবেল  পুরস্কার  আগ্রহ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: