যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের অনুরোধ ফেরাল সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। মার্কিন সেনাবাহিনীর দুটি আকাশপথ ব্যবহারের (অভার-ফ্লাইট)

2026-03-15T02:10:30+00:00
2026-03-15T02:10:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের অনুরোধ ফেরাল সুইজারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:১০ এএম 
যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। ছবি : সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। মার্কিন সেনাবাহিনীর দুটি আকাশপথ ব্যবহারের (অভার-ফ্লাইট) আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি।

সুইস সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (১৫ মার্চ) ফেডারেল কাউন্সিলের বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের আকাশপথ ব্যবহারের অনুরোধ নিয়ে আলোচনা করা হয়। 

বিবৃতিতে বলা হয়, নিরপেক্ষতার আইন অনুযায়ী, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত দুটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেডারেল কাউন্সিল।

তবে সব অনুরোধ বাতিল করা হয়নি। একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং দুটি পণ্যবাহী বিমানের জন্য করা আবেদন মঞ্জুর করেছে সুইস সরকার।


জানা গেছে, সুইজারল্যান্ড ঐতিহাসিকভাবেই যেকোনো আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে নিজেদের নিরপেক্ষ রাখার নীতি মেনে চলে। যুদ্ধের কোনো পক্ষকেই তাদের ভূখণ্ড বা আকাশপথ সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেয় না দেশটি। (সূত্র : আলজাজিরা)

এফআর
  বিষয়:   যুক্তরাষ্ট্র  সামরিক বিমান  অনুরোধ  ফেরাল  সুইজারল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: