সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলো মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপি

2026-03-15T19:37:37+00:00
2026-03-15T19:37:37+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলো মির্জা আব্বাসকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘন্টা ভ্রমণ করে সিঙ্গাপুরে পৌঁছেছে নিরাপদে। বিমান বন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে ওনাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সেখানকার চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন, ওনাকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা ওনাকে দেখেছেন। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে অসুবিধা হয়নি, উনি নিরাপদে আছেন।

তার আগে সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।

গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

সময়ের আলো/এআর
  বিষয়:   সিঙ্গাপুর  মির্জা আব্বাস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: