হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের আহ্বানে সাড়া দিলেও সেখানে কোনো যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।সোমবার

2026-03-16T11:50:47+00:00
2026-03-16T19:50:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৭:৫০ পিএম
হরমোজ প্রণালী। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালী সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের আহ্বানে সাড়া দিলেও সেখানে কোনো যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। 

সোমবার (১৬ মার্চ) এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এ সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার জন্য সামরিক বিমান পাঠিয়েছে, যা মূলত ওই অঞ্চলে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে হরমোজ প্রণালীতে জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। 

ক্যাথরিন কিং বলেন, আমরা এই জলপথের গুরুত্ব সম্পর্কে সচেতন, তবে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি এবং আমরা তেমন কিছু করছি না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে হরমোজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল হুমকিতে পড়লে ট্রাম্প বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে সহায়তা চেয়েছিলেন। অস্ট্রেলিয়ার আগে জাপানও এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছিল।

এফআর
  বিষয়:   হরমোজ প্রণালী  যুদ্ধজাহাজ  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: