মহাসড়কে চাঁদাবাজি করলেই ব্যবস্থা নেওয়া হবে : হাইওয়ে ডিআইজি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জাতীয়

মহাসড়কে চাঁদাবাজি করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল

2026-03-16T13:58:06+00:00
2026-03-16T15:01:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মহাসড়কে চাঁদাবাজি করলেই ব্যবস্থা নেওয়া হবে : হাইওয়ে ডিআইজি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৩:০১ পিএম
কথা বলছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। ছবি : সময়ের আলো
মহাসড়কে চাঁদাবাজি করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, গাজীপুরে মহাসড়কে যানজটের ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। ওই স্থানের যানজট নিরাসনে বাইকার পুলিশ সদস্যরা কাজ করবে।

এ ছাড়া ড্রোনের মাধ্যমে যানজট এলাকায় চিহ্নিত করা হবে। মহাসড়কের পাশে কোনো টিকিট কাউন্টার থাকতে পারবে না। কেউ চাঁদাবাজি করলে ৯৯৯ লাইনে কল করলেই ঘটনাস্থলে পুলিশ চলে যাবে।

এসময় হাইওয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম সীমা ও হাইওয়ে জেলা পুলিশ সুপারসহ অনেক উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই/এফআর


  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  মহাসড়ক  চাঁদাবাজি  ব্যবস্থা  হাইওয়ে  ডিআইজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: