লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এই তিনজন ঘটনাস্থলেই নিহত

2026-03-17T10:37:47+00:00
2026-03-17T12:16:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ১২:১৬ পিএম
গ্রাফিক : সময়ের আলো
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এই তিনজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান। তারা দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। 

এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত তাদের মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়।




আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও ছেলে নিহত হন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএডি/এফআর


  বিষয়:   লালমনিরহাট  সড়ক দুর্ঘটনা  পরিবার  নিহত  বাইক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: