চট্টগ্রামের পটিয়ায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় হানিফ ও ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়েছে কিনা, তাও দেখা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফআর