ছাদ থেকে পড়ে প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

2026-03-17T17:36:55+00:00
2026-03-17T17:36:55+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ছাদ থেকে পড়ে প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম 
উম্মে হাবিবা রিজু। ছবি : সংগৃহীত
ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। 

এদিকে, মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৭ মার্চ) পারিবারিক সূত্রে রিজুর মৃত্যুর বিষয়টি জানা গেছে।

এর আগে, গতকাল সোমবার বিকালে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে রিজু মৃত্যুবরণ করে।

জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। রিজুর স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। 


ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

এফআর
  বিষয়:   ছাদ  প্রাণ  নজরুল বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: