ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে সবাই ফেল

ঠাকুরগাঁও প্রতিনিধি

শিক্ষা

এবারের এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৯টি কলেজ থেকে পাস করেনি একজন শিক্ষার্থীও। এর মধ্যে সর উপজেলার ১টি, ভুল্লি উপজেলায় ১টি,

2026-10-31T21:41:46+00:00
2026-10-31T21:41:46+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফলাফল
ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে সবাই ফেল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৪১ পিএম 
সংগৃহীত ছবি
এবারের এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৯টি কলেজ থেকে পাস করেনি একজন শিক্ষার্থীও। এর মধ্যে সর উপজেলার ১টি, ভুল্লি উপজেলায় ১টি, পীরগঞ্জ উপজেলায় ১টি এবং বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় ৩টি করে কলেজ রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ থেকে ৭ জন, ভুল্লী উপজেলার কদম রসুলহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯ জন, পীরগঞ্জ উপজেলার এখতিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন , বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন এবং রানীশংকৈল উপজেলার গোগার ডিগ্রি কলেজ থেকে ২ জন ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী অংশ নেন। কিন্তু এই ৯টি কলেজ থেকে ৪১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাশ করেননি।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব কলেজে জেলার সম্মান ক্ষুণ্ন করছে। তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: