নেত্রকোনায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য

নেত্রকোনা প্রতিনিধি

শিক্ষা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনার পাঁচটি কলেজে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত। এ ঘটনায়

2026-10-31T21:35:50+00:00
2026-10-31T21:35:50+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফলাফল
নেত্রকোনায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পিএম 
নেত্রকোণা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি : সময়ের আলো
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনার পাঁচটি কলেজে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানের মধ্যে গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নেয়। কিন্তু একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

এদিকে এবার নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়ে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে তা অনুসন্ধান করা হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   এইচএসসি  পরীক্ষা  নেত্রকোনা  শিক্ষার্থী  উত্তীর্ণ  অকৃতকার্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: