৮ শিক্ষকের প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীর একজনই ফেল

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে

2026-10-31T23:06:50+00:00
2026-10-31T23:06:50+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফলাফল
৮ শিক্ষকের প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীর একজনই ফেল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম 
মজিদবাড়িয়া কলেজ, মির্জাগঞ্জ। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন ৮ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে এই কলেজে ভালো মানের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হন না। অবকাঠামোগত সংকটে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে।

এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   পটুয়াখালী  মির্জাগঞ্জ  মজিদবাড়িয়া কলেজ  এইচএসসি  পরীক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: