সাতক্ষীরায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ শতাংশ

সাতক্ষীরা প্রতিনিধি

শিক্ষা

২০২৬ সালের এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলাফলে সাতক্ষীরায় আলিম পরীক্ষার্থীদের পাসের হার ৬৪ শতাংশ।শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত

2026-10-31T23:23:14+00:00
2026-10-31T23:23:14+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিক্ষা
সাতক্ষীরায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ শতাংশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পিএম 
যশোর শিক্ষাবোর্ড। ছবি : সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলাফলে সাতক্ষীরায় আলিম পরীক্ষার্থীদের পাসের হার ৬৪ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রের ফলাফল অনুযায়ী সাতক্ষীরার ১০টি মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ পাসের হার খানপুর এসআই আলিম মাদ্রাসার ৮৩ দশমিক ৩৪ শতাংশ। এখানে ২৪ জনের মধ্যে ২০ জন পাস করেছেন।

ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছেন। পাসের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে দুজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৫ জনের মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। তবে কেউ জিপিএ-৫ পাননি।

অন্যদিকে, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছেন। পাসের হার ৬৭ দশমিক ২২ শতাংশ। আহসানিয়া মিশন আলিম মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে ২১ জন পাস করেছেন, পাসের হার ৫৩ দশমিক ৮৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেও দুজন জিপিএ-৫ পেয়েছেন।

হযরত আবু বকর সিদ্দিকিয়া (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ৪১ জনের মধ্যে ২২ জন পাস করেছেন। পাসের হার ৫৩ দশমিক ৬৬ শতাংশ। এ কেন্দ্রে ২ জন জিপিএ-৫ পেয়েছেন। সাতক্ষীরা আয়ানউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় ২৫ জনের মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৬০ শতাংশ।

এছাড়া, আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে দুজন পাশের হার ১০ দশমিক ৫৩, মাহমুদপুর আমিনিয়া আলিম মাদ্রাসায় ৩২ জনের মধ্যে সাতজন, পাশের হার ২১ দশমিক ৮৭, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসায় ৩২ জনের মধ্যে ছয়জন, পাশের হার ১৮ দশমিক ৭৫ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাতক্ষীরার মাদ্রাসাগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে খানপুর এসআই আলিম মাদ্রাসা। অন্যদিকে, আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসায় পাসের হার সবচেয়ে কম।

সময়ের আলো/আতা
  বিষয়:   এইচএসসি  ফলাফল  সাতক্ষীরা  আলিম পরীক্ষার্থী  পাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: