কুরআন খতম করে কোনো দোয়া পড়তে হয়?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

নিয়মিত কুরআন তেলাওয়াত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, তাই অনেক মানুষ সাধারণত এ মাসে খতম

2026-03-18T21:21:08+00:00
2026-03-18T21:21:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
কুরআন খতম করে কোনো দোয়া পড়তে হয়?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম 
সংগৃহীত ছবি
নিয়মিত কুরআন তেলাওয়াত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, তাই অনেক মানুষ সাধারণত এ মাসে খতম করার চেষ্টা করেন। অনেকেই জিজ্ঞাসা করেন কুরআন তেলাওয়াত শেষে কোনো দোয়া পড়তে হয় কি না? বা তেলাওয়াত সমাপ্ত করার পর পঠিতব্য বিশেষ কোনো দোয়া পড়তে হয় কি না? 

এ প্রসঙ্গে আয়েশা (রা.) বলেন, ‘যখনই আল্লাহর রাসুল (সা.) কোনো বৈঠকে বসতেন, যখনই কুরআন তেলাওয়াত করতেন কিংবা নামাজ আদায় করতেন তখনই তিনি কিছু বাক্যের মাধ্যমে সেটাকে সমাপ্ত করতেন।’ আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি দেখি, আপনি যেকোনো বৈঠক, যেকোনো তেলাওয়াত এবং যেকোনো নামাজ এই বাক্যগুলোর মাধ্যমে সমাপ্ত করে থাকেন? 


নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ। যে ব্যক্তি কোনো ভালো কথা বলল, তার জন্য সেই ভালোর ওপর সিলমোহর সাব্যস্ত এবং যে ব্যক্তি কোনো খারাপ কথা বলল, তার জন্য কাফ‌ফারা (প্রায়শ্চিত্ত) হলো- ‘সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আসতাগফিরুকা ওয়াআতুবু ইলাইকা’, অর্থাৎ ‘আমি প্রশংসাসহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই।

আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি’ (সিলসিলাতুস সাহিহা, হাদিস : ৩১৬৪)। এ ছাড়া কুরআন খতম করার ব্যাপারে বিশেষ কোনো দোয়ার কথা বর্ণিত হয়নি। আর এই দোয়াটিও সুনির্দিষ্টভাবে কুরআন খতমের দোয়া নয়; বরং এটি সব বৈঠকের জন্য সাধারণ দোয়া।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কুরআন  খতম  দোয়া 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: