সংসদ সদস্য থেকে অভিনেত্রী রুমিন ফারহানা?

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে অভিনয়ের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায়।সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২

2026-03-18T22:04:47+00:00
2026-03-18T22:04:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সংসদ সদস্য থেকে অভিনেত্রী রুমিন ফারহানা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে অভিনয়ের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায়।

সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দি ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। 

শেয়ার করা ছবিতে দুজনকেই বেশ খোশমেজাজে দেখা গেছে। 

অভিনেত্রী ভাবনা, রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’

এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। 

নেটিজেনদের মধ্যে পোস্টটি বেশ সাড়া ফেলেছে। 

মন্তব্যের ঘরে ফেসবুক ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করছেন। 

একজন লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইল।’

অপর একজন লিখেন, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারত।’

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   অভিনেত্রী  আশনা  হাবিব  ভাবনা  রুমিন  ফারহানা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: