আশুলিয়া মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল

2026-03-19T01:33:17+00:00
2026-03-19T01:33:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদযাত্রা
আশুলিয়া মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল। প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে মানুষ নাড়ির টানে ছুটছেন। ফলে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক ও নবীনগর- চন্দ্রা মহাসড়ক জুড়ে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) শিল্পাঞ্চলের কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে চাপ বাড়তে থাকে। সন্ধ্যার আগে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাইপাইল এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায়। একই সঙ্গে অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর ও জিরানী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক অচল হয়ে পড়ে। এছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাও তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক স্থানে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে দেখা গেছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 


পরিবহনের চালক রবিউল ইসলাম রবি বলেন, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও আশুলিয়া বাজার থেকে শুরু হয়েছে যানজট। যানজটের কারণে তিন কিলোমিটার সড়ক এক ঘণ্টায় পার হতে পেরেছি। 

আল নাফি পরিবহনে সুমা আক্তার নামে এক নারী যাত্রী নওগাঁ যাচ্ছেন। তিনি সময়ের আলোকে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও যানজটের কবলে পড়লাম। কখন গাড়ি আগাবে আর কখন বাড়ি পৌঁছাতে পারব জানি না। আল্লাহ ভালো জানেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, বৃষ্টি এবং কিছু চালকের অনিয়মিতভাবে গাড়ি চালানোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা  আশুলিয়া  মহাসড়ক  যানজট  ঈদযাত্রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: