ঘরের উপর গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ ঝড়ে ঘরের চালের উপর গাছের ডাল ভেঙে পড়ে আকমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-03-19T09:35:27+00:00
2026-03-19T09:35:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরের উপর গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৩৫ এএম 
চালের উপর গাছের ডাল ভেঙে পড়া ঘর। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হঠাৎ ঝড়ে ঘরের চালের উপর গাছের ডাল ভেঙে পড়ে আকমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লতিফুন্নেছা। 

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকমান উদয়পুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একটি গাছের বড় ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আকমানের মৃত্যু হয় এবং তার স্ত্রী আহত হন।

এদিকে, ঝড়ের তাণ্ডবে এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডাল ভেঙে পড়ে এবং মাঠের ফসল নষ্ট হয়েছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, গাছের ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চুয়াডাঙ্গা  আলমডাঙ্গা  বৃদ্ধা  মৃত্যু  ঝড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: