২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।লাইনচ্যুত বগিগুলো

2026-03-19T12:31:18+00:00
2026-03-19T12:31:18+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১ টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগিই উদ্ধার করা হয়। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও।


রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ২১ ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ প্রথম চিলাহাটি-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। 

যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমের প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করেছেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   উত্তরাঞ্চল  ট্রেন  স্বাভাবিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: