সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা দিল বিএনপি নেতাকর্মীরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের

2026-08-11T19:38:31+00:00
2026-08-11T19:39:06+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ
সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা দিল বিএনপি নেতাকর্মীরা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৭:৩৯ পিএম
বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল শেষে তারা ইউএনও কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে তালা দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে যায়। সেখানে তালা দেওয়ার পর বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে নিয়ম, যোগ্যতা ও স্বচ্ছতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানান।


বিক্ষোভে উপজেলা ও পৌর বিএনপির নেতারা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ইউএনও ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার ভূমিকা তদন্ত এবং তাদের অপসারণ দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিল না হলে আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি দেন তারা।

তবে নিয়োগে অনিয়মের অভিযোগ নাকচ করে ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, ‘আমার জানামতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। বরং যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। ছয়টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে এবং বোর্ডগুলোই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

ইউএনও আরও বলেন, ‘কারও কোনো অভিযোগ থাকলে তারা আমাকে জানাতে পারতেন। তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।’


সময়ের আলো/এমকে
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: