পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪১ হাজারের বেশি যানবাহন পারাপার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এতে গত ২৪

2026-03-19T15:12:36+00:00
2026-03-19T15:12:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪১ হাজারের বেশি যানবাহন পারাপার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম 
পদ্মা সেতুতে মোটরসাইকেলের লেন। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নামায় দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এতে গত ২৪ ঘণ্টায় সেতুটি থেকে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন দুই প্রান্ত দিয়ে সেতু পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সর্বোচ্চ ২৮ হাজার ৩৯০টি যানবাহন চলাচল করে। এ প্রান্ত থেকে টোল আদায় হয় ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা।

অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৯৫টি যানবাহন পারাপার হয়, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।



সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা লেন চালু থাকায় চলাচলে স্বস্তি ফিরেছে।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে কোনো ধরনের যানজট ছাড়াই যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পদ্মা সেতুত  যানবাহন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: