‘সংসদের ভেতর ও বাইরে গঠনমূলক ভূমিকা রাখবে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তার দল গঠনমূলক ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় কোনো আপস

2026-03-22T14:04:15+00:00
2026-03-22T16:47:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
‘সংসদের ভেতর ও বাইরে গঠনমূলক ভূমিকা রাখবে জামায়াত’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৪:৪৭ পিএম
সিলেট সার্কিট হাউজে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তার দল গঠনমূলক ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করবে।

রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো পুরোপুরি সংকট কাটেনি। ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও তার প্রভাব এখনো সমাজে রয়ে গেছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনও বিদ্যমান, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সংসদ  জামায়াত  আমির  ডা. শফিকুর রহমান  জনগণ  সিলেট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: