ঈদের দ্বিতীয় দিনে মুখর প্রকৃতির নিভৃত রাজ্য লাউচাপড়া

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে (রোববার) দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। ফলে গারো পাহাড়ের পাদদেশে

2026-03-22T21:40:49+00:00
2026-03-22T21:40:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের দ্বিতীয় দিনে মুখর প্রকৃতির নিভৃত রাজ্য লাউচাপড়া
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৯:৪০ পিএম 
ঈদের দ্বিতীয় দিনে মুখর প্রকৃতির নিভৃত রাজ্য লাউচাপড়া। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে (রোববার) দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। ফলে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমিতে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে। 

গারো অধ্যুষিত এলাকায় অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি ২৬ একর পাহাড়ি এলাকা নিয়ে গঠিত। নৈসর্গিক এই বিনোদন কেন্দ্রটি প্রকৃতির নিভৃত রাজ্য হিসেবেও পরিচিত। যার কারণে, সারা বছরই দেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে ঘুরতে আসেন। তবে বড় ধরনের ছুটি বা কোনো উৎসব থাকলে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। 

বিনোদন কেন্দ্রের ৬ তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ারে উঠলেই দেখা মেলে পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ। এই টাওয়ারে ওঠে ভারতে অবস্থিত পাহাড় ও সৌন্দর্য উপভোগ করা যায়। তাই ঈদের ‍ছুটিকে কাজে লাগিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটছেন এখন লাউচাপড়া বিনোদন কেন্দ্রে।  


আগত দর্শনার্থীরা জানান, সুযোগ পেলেই আমরা এখানে ছুটে আসি। তবে বিনোদন কেন্দ্রটি আরও আধুনিকায়ন করা প্রয়োজন। এতে একদিকে যেমন দর্শনার্থী বাড়বে, অন্যদিকে সরকার মোটা অঙ্কের রাজস্ব পাবে।

এফআর


  বিষয়:   জামলাপুর  বকশীগঞ্জ  লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: