ড্রেনে মিলল নবজাতকের মরদেহ, সীতাকুণ্ডে চাঞ্চল্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২) মার্চ সকালে

2026-03-23T12:41:12+00:00
2026-03-23T12:41:12+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ড্রেনে মিলল নবজাতকের মরদেহ, সীতাকুণ্ডে চাঞ্চল্য
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২) মার্চ সকালে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার একটি ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

Advertisement
ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে-কীভাবে এবং কার মাধ্যমে নবজাতকটি সেখানে এল, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।


স্থানীয়দের দাবি, এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার ও দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ড্রেন  নবজাতক  মরদেহ  সীতাকুণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: