বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামবলেছেন, বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িত থেকে যারা বিচারের

2026-03-23T20:25:05+00:00
2026-03-23T21:13:41+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৬ ৯:১৩ পিএম
পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িত থেকে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে বিএনপি সরকার সর্বদা সচেষ্ট আছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি।

Advertisement
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা। যুদ্ধ শুরুর পর থেকেই আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত নাগরিকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।


তিনি আরও বলেন, ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলও সমন্বিতভাবে কাজ করছেন।

শামা ওবায়েদ বলেন, সবাই এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। অনেকেই তাদের কর্মস্থলে থেকে কাজ চালিয়ে যেতে আগ্রহী। তবে যারা ফিরতে চাইবেন, তাদের জন্য প্রয়োজনে যতগুলো চার্টার্ড ফ্লাইট লাগে, তার ব্যবস্থা সরকার করবে। পাশাপাশি যারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়টিও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।

এফআর
  বিষয়:   ফরিদপুর  নগরকান্দা  বিদেশ  পলাতক  সাজাপ্রাপ্ত  ফিরিয়ে  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: