ইসরায়েলে অবস্থান করা নাগরিকদের সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে অবস্থান করা নিজ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে চীন। অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান

2026-03-24T14:05:26+00:00
2026-03-24T14:05:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে অবস্থান করা নাগরিকদের সতর্ক করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:০৫ পিএম 
তেলআবিবে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা। সংগৃহীত ছবি
ইসরায়েলে অবস্থান করা নিজ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে চীন। অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেল আবিবে অবস্থিত চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, ঘনত্ব এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়ছে এবং সম্পদের ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাচ্ছে।

Advertisement
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ উদ্যোগও নিয়েছে বেইজিং। সরকারি ব্যবস্থাপনায় সীমান্ত পথ ব্যবহার করে মিসর হয়ে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।


পাশাপাশি, ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইসরায়েল  অবস্থান  নাগরিক  সতর্ক  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: