সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায়

2026-03-25T14:54:28+00:00
2026-03-25T14:54:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৫৪ পিএম 
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।

বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে।

এর আগে একই কমিটির বৈঠক মঙ্গলবারও অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিক এই বৈঠকগুলোর মাধ্যমে মোট ১৩৩টি অধ্যাদেশ খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে, যেগুলো অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা হয়েছিল।
আরও পড়ুন

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদ সদস্যরা। তাদের মধ্যে আছেন সালাউদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা।

এই বিশেষ কমিটি গঠিত হয় গত ১৫ মার্চ, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে। কমিটির প্রধান কাজ হচ্ছে- উক্ত অধ্যাদেশগুলোর কার্যকারিতা মূল্যায়ন করে কোনগুলো বহাল থাকবে আর কোনগুলো বাতিল হবে, সে বিষয়ে সুপারিশ প্রদান করা।

উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এএডি/


  বিষয়:   সংসদ  কমিটি  মুলতবি  বৈঠক  শুরু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: