৩ স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি বন্ধ রেখেছে মেট্রোরেল। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রোববার (১ নভেম্বর) দুপুর

2026-11-01T13:46:55+00:00
2026-11-01T13:46:55+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাকশ্রমিকদের বিক্ষোভ
৩ স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি বন্ধ রেখেছে মেট্রোরেল। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রোববার (১ নভেম্বর) দুপুর থেকে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশনে না থেমে চলাচল করছে ট্রেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে ওই তিন স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছে।

এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় শ্রমিকদেরও ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পরে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ আবারও কাঁদানে গ্যাস ছোড়ে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   স্টেশন  স্থগিত  মেট্রোরেল  পোশাকশ্রমিক  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: