সৌদি আরবে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

চলমান ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের ফলে ভিসার মেয়াদ শেষে সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায়

2026-03-25T21:03:14+00:00
2026-03-25T21:03:14+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
যুদ্ধের কারণে ভিসার মেয়াদ শেষ
সৌদি আরবে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম 
ফাইল ছবি
চলমান ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের ফলে ভিসার মেয়াদ শেষে সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের দেশত্যাগে নতুন সময় বেধে দেয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখনও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনও দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।
 
এক্ষেত্রে কোনও ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।

/এমএইচআর 



  বিষয়:   সৌদি আরব  ভিসা 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: