বরিশালে একদিনে নারী ও শিশুসহ ৬ মরদেহ উদ্ধার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল নগরীসহ জেলার তিন উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পানিতে ডুবে তিনজনের

2026-03-25T22:14:35+00:00
2026-03-25T22:14:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে একদিনে নারী ও শিশুসহ ৬ মরদেহ উদ্ধার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম 
প্রতীকী ছবি
বরিশাল নগরীসহ জেলার তিন উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পানিতে ডুবে তিনজনের এবং তিন নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দিনভর এসব মরদেহ উদ্ধার করা হয়।

কীর্তনখোলায় যুবকের রহস্যজনক মৃত্যু
বরিশাল নগরীর কেডিসি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে শিশির (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২২ মার্চ বাল্কহেড পাহারা দেওয়ার সময় তিনি নিখোঁজ হন। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, ধান গবেষণা এলাকায় নোঙর করা বাল্কহেডে এক নারী নিয়ে আসেন বাল্কহেডের মাস্টার। বিষয়টি সন্দেহ করে তাদের ধরতে সেখানে যায় স্থানীয় কয়েকজন। তাদের সাথে ছিলেন শিশির। এসময় এক বাল্কহেড থেকে অন্য বাল্কহেডে দ্রুত যাওয়ার সময় কীর্তনখোলা নদীতে পড়ে তলিয়ে যায় শিশির।

শিশির গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


গৌরনদীতে ২ শিশুর সলিল সমাধি
গৌরনদীর ভুরঘাটা গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—সামিউল হাওলাদার (৩) ও মোহাম্মদ মৃধা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। 

জানা গেছে, ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে খেলার ছলে ডোবায় পড়ে যায় তারা। 

হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির হোসেন।

তিন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলায় পৃথক তিনটি স্থানে তিন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৌরনদী উপজেলায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) রাতে মাইনুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়েছে বিলকিস।

পরিবারের অভিযোগ, স্বামী মাইনুল গাজীর নির্যাতনের পর তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শ্বশুরপক্ষের দাবি, এটি আত্মহত্যা।

এদিকে, বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রাম থেকে সুমি আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় রুবেলের স্ত্রী। আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, মেহেন্দিগঞ্জ উপজেলায় আলিমাবাদ ইউনিয়নের স্বাধীন বাজার এলাকায় সীমা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সাত মাস আগে সৌদি আরব থেকে হজ পালন করে দেশে ফিরেছিলেন। তার ১০ বছর ও ৩ বছর বয়সি দুটি সন্তান রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয়রা রামবাবুর মাছের ঘেরের পাশের একটি বাড়ির বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল এবং মেহেন্দিগঞ্জ থানার ওসি ফারুকুল ইসলাম জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনায় অপমৃত্যু মামলা ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফআর


  বিষয়:   বরিশাল  একদিনে  নারী  শিশু  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: