রুপা নিশ্চিত বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টে (স্টেজ-১) ২০২১ সালে রুপা জিতেছিল বাংলাদেশের আরচাররা। চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওই আসরে বাংলাদেশ

2026-03-26T04:35:00+00:00
2026-03-26T04:35:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
এশিয়া কাপ আর্চারি
রুপা নিশ্চিত বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৩৫ এএম   (ভিজিট : ৭০)
সংগৃহীত ছবি
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টে (স্টেজ-১) ২০২১ সালে রুপা জিতেছিল বাংলাদেশের আরচাররা। চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত ওই আসরে বাংলাদেশ কম্পাউন্ড দল রানার্সআপ হওয়ার মধ্য দিয়ে রুপা জয় করে। সেই ধারাবাহিকতা পাঁচ বছর পরও ধরে রাখল লাল-সবুজের দল। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আরচারির একই ইভেন্টে বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল আবারও ফাইনালে উঠার মধ্য দিয়ে রুপা জয় নিশ্চিত করে।

তবে আজ ফাইনালে ভিয়েতনামের প্রতিযোগীদের হারাতে পারলে স্বর্ণ জয়ে নাম লেখাবেন তারা। গতকাল সেমিফাইনালে ভুটানের প্রতিযোগীদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে জেতে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল। এর আগে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ভিয়েতনামের কাছে জিতলে স্বর্ণ, হেরে গেলে রুপা জিতবেন হিমু, ঐশ্বর্যরা।

কম্পাউন্ড পুরুষ দল ভালো করলেও নারী দল শেষ চারে উঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। যদিও প্রতিপক্ষের সঙ্গে বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের স্কোরের তফাত ছিল মাত্র ১ পয়েন্টের। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯ স্কোর। রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে গেছে শেষ আটে। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে নাম লেখায়। কিন্তু গতকাল শেষ চারে উঠার লড়াইয়ে তারা কাজাখস্তানের সামনে দাঁড়াতেই পারেনি, হেরে যায় ৬-০ স্কোর ব্যবধানে।

কম্পাউন্ড নারী এককে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। এএনআই (নিষিদ্ধ দেশের সংক্ষিপ্ত নাম) প্রতিযোগীর কাছে ১৪৩-১৪৭ স্কোর ব্যবধানে পরাজিত হন কুলসুম। এর আগে থাইল্যান্ডের প্রতিযোগী মানিসোমবটকুলকে ১৪৫-১৪২ স্কোর ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে আসেন বাংলাদেশের কুলসুম। রিকার্ভ পুরুষ এককেও ভালো করতে পারেননি বাংলাদেশের প্রতিযোগীরা। রাকিব মিয়া, রামকৃষ্ণ সাহা এবং আব্দুর রহমান আলিফ নিজ নিজ খেলায় পরাজিত হয়েছেন। তিনজনই কোয়ার্টার ফাইনালের লড়াই থেকে হেরে ছিটকে গেছেন। 

কম্পাউন্ড পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে হিমু বাছাড় উঠলেও আর এগোতে পারেননি। সেমিতে উঠার লড়াইয়ে ভারতের কাম্বোজ উদয়ের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। ১৪৬-১৪৭ পয়েন্টের ব্যবধানে হার মানেন হিমু।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: