ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক

2026-03-26T11:46:00+00:00
2026-03-26T11:46:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ১০৩)
ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা। ছবি : বিবিসি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই কিরিয়া অঞ্চলটি দেশটির সামরিক ও প্রশাসনিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

এছাড়া তেল আবিবের উত্তরের একটি সামরিক গোয়েন্দা স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে হামলার বাস্তব ক্ষয়ক্ষতি বা প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, দক্ষিণ লেবানন সীমান্তেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লাহ জানিয়েছে, সেখানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ চলছে। পাল্টা হিসেবে ইসরায়েল জানিয়েছে, ওই অঞ্চলে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছেন।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: