স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে বাংলাদেশের পতাকা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে বিশ্বজুড়ে বাঙালিদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ২৬ মার্চের শুরুতেই সার্চ ইঞ্জিনটির

2026-03-26T14:35:08+00:00
2026-03-26T14:35:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে বাংলাদেশের পতাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম 
প্রতীকী ছবি
বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে বিশ্বজুড়ে বাঙালিদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ২৬ মার্চের শুরুতেই সার্চ ইঞ্জিনটির হোমপেজে ভেসে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকাকে কেন্দ্র করে তৈরি এক অনন্য ডুডল।

এই ডুডলে নীল আকাশের পটভূমিতে ভেসে থাকা সাদা মেঘের মাঝে উড়তে দেখা যায় লাল-সবুজ পতাকা- যা স্বাধীনতার চেতনা ও জাতীয় গৌরবের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। সরল অথচ নান্দনিক এই ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা তুলে ধরার চেষ্টা করেছে গুগল।

ডুডলটিতে ক্লিক করলে ‘Bangladesh Independence Day 2026’ শিরোনামে একটি বিশেষ পেজে নিয়ে যায়, যেখানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তাও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে সম্মান জানাতে নিয়মিত ডুডল প্রকাশ করে গুগল। জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা কিংবা বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে এ ধরনের উদ্যোগ তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসে এই বিশেষ ডুডল প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

স্বাধীনতার ৫৬তম বছরে প্রযুক্তির এই প্রতীকী সম্মাননা নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতিকে আরও জোরালো করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   স্বাধীনতা দিবস  গুগল  ডুডল  বাংলাদেশ  পতাকা 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: