ফর্মুলা ওয়ানে ডলবি অ্যাটমস

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

ফর্মুলা ওয়ান (এফওয়ান) রেসের সরাসরি সম্প্রচারে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। সরাসরি সম্প্রচারের মান উন্নত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি চুক্তি করেছে

2026-10-11T04:58:43+00:00
2026-10-11T04:58:43+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
ফর্মুলা ওয়ানে ডলবি অ্যাটমস
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ এএম 
প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ডলবি অ্যাটমস ও ডলবি ভিশন প্রযুক্তি। ছবি : সংগৃহীত
ফর্মুলা ওয়ান (এফওয়ান) রেসের সরাসরি সম্প্রচারে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। সরাসরি সম্প্রচারের মান উন্নত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি চুক্তি করেছে ‘ডলবি ল্যাবরেটরিজ’-এর সঙ্গে। এর মাধ্যমে টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিতব্য ইউএস গ্র্যান্ড প্রিক্স থেকে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ডলবি অ্যাটমস ও ডলবি ভিশন প্রযুক্তি।

নতুন এই থ্রিডি বা ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তির ফলে ঘরে বসেই ট্র্যাকে থাকার বাস্তব অনুভূতি পাবেন দর্শকরা। রেসিং কারের বিকট ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ এবং পিট লেনের ব্যস্ততার শব্দ বিভিন্ন দিক থেকে নিখুঁতভাবে ভেসে আসবে। ডলবি টেলিভিশন, সাউন্ডবার, হোম থিয়েটার এবং অ্যাপল ডিভাইসে দর্শকরা এই বিশ্বমানের অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ডলবি ল্যাবরেটরিজের বিনোদন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন কুলিং জানান, রেসের আবেগ ও উত্তেজনা ফুটিয়ে তুলতে শব্দের ভূমিকা অপরিসীম। ডলবি অ্যাটমস দর্শকদের রেসের প্রতি মুহূর্তের সঙ্গে জীবন্তভাবে যুক্ত করবে। অন্যদিকে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার জানান, ক্রীড়া সম্প্রচারে উদ্ভাবনের এই উদ্যোগ দর্শকদের এফওয়ান দেখার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে।

যুক্তরাষ্ট্রের বাজারে এফওয়ানের সম্প্রচার স্বত্ব নিতে অ্যাপল বছরে আনুমানিক ১৪ থেকে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে। আগে এই স্বত্ব ইএসপিএনের দখলে ছিল। যদিও মূল রেস প্রযোজনা করবে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ, তবে নিজস্ব শক্তিশালী প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে তা দর্শকদের কাছে পৌঁছে দেবে অ্যাপল।

অ্যাপলের তথ্য মতে, নতুন প্রযুক্তি ও উন্নত মান যুক্ত হওয়ায় প্ল্যাটফর্মটিতে তরুণ ও নারী দর্শকসহ সামগ্রিক এফওয়ান অনুরাগী উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু সম্প্রচার স্বত্ব কেনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সরাসরি খেলা দেখার অভিজ্ঞতায় এক যুগের পরিবর্তন আনছে অ্যাপল।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ফর্মুলা  ওয়ান  ডলবি অ্যাটমস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: