স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট কমিশন প্রদান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপলক্ষ্যে সেনাবাহিনী ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে জুনিয়র কমিশন্ড অফিসার পদ থেকে অনারারি লেফটেন্যান্ট পদে

2026-03-26T14:45:31+00:00
2026-03-26T14:46:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট কমিশন প্রদান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ২:৪৬ পিএম
ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপলক্ষ্যে সেনাবাহিনী ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে জুনিয়র কমিশন্ড অফিসার পদ থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জামিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। তারা হলেন— মোহাম্মদ জামাল উদ্দিন (আর্মার্ড), মো. আ. কাইয়ুম (আর্টিলারি), মো. মোহাররম হোসেন (আর্টিলারি), মো. সাইফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার (ইঞ্জিনিয়ার্স), মো. ইসমাইল হোসেন (ইঞ্জিনিয়ার্স), মো. শহিদুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স), মো. আবদুল কাদের (সিগন্যালস্), কাজী মোকাররম হোসেন (ই বেঙ্গল), মো. হাবিবুর রহমান (ই বেঙ্গল), মোহাম্মদ তাজুল ইসলাম (ই বেঙ্গল), মোহাম্মদ কিবরিয়া কামাল (ই বেঙ্গল), মোহাম্মদ কামরুজ্জামান (ই বেঙ্গল), মো. খালেদ মোর্শেদ নীরব (বীর), শেখ কামাল উদ্দিন (এএসসি), ওবায়দুর রহমান সেখ (ইএমই), মো. আবুল হাশেম (ইএমই) এবং মো. আব্দুল কাদের (সিএমপি)।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এমএইচআর 
  বিষয়:   স্বাধীনতা দিবস  সেনাবাহিনী  অনারারি লেফটেন্যান্ট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: