চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু ভর্তি দুটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় উপজেলার করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষ্মীছড়া খাল থেকে বনবিভাগের লোকজন অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করে।
করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে অভিযান চালিয়ে ফেনী মেট্রো- ট ১১-০৬৭৯ ও চট্ট মেট্রো-ট ১১-৯৩১২ নম্বরের ট্রাক দুটি অবৈধ বালু ভর্তি জব্দ করা হয়। বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন ও ধুমঘাট বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।