মাদকের প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো. নাহিদ হাসান (২০) নামে এক মসজিদের ইমাম

2026-03-27T06:33:49+00:00
2026-03-27T06:33:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদকের প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৩৩ এএম 
প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো. নাহিদ হাসান (২০) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। 

Advertisement
আহত ইমাম নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে ও সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।  

আহত ইমামের বাবা জাকির হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এলাকায় কয়েকজন বখাটেরা মাদক সেবন করে আসছিল। এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান। 

বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত কয়েকজন যুবক ছুরি, চাপাতি, চেইনসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০/১২ জনের ওপর অভিযোগ তুলেছেন স্বজনরা। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ আসার আগেই আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

এফআর
  বিষয়:   নরসিংদী  রায়পুরা  মসজিদ  ইমাম  কুপিয়ে  জখম  মাদক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: