রাজধানী থেকে দশ হত্যা মামলায় পলাতক সাবেক এমপি গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টাসহ দশটি মামলার আসামি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম

2026-03-27T10:05:12+00:00
2026-03-27T10:08:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রাজধানী থেকে দশ হত্যা মামলায় পলাতক সাবেক এমপি গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:০৫ এএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ১০:০৮ এএম  (ভিজিট : ১১৮)
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি জিন্নাহকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টাসহ দশটি মামলার আসামি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে অন্তত দশটি মামলা রয়েছে।
 
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

/এমএইচআর 


  বিষয়:   বগুড়া-২  এমপি  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: