সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-কসোভোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত

2026-06-03T21:48:32+00:00
2026-06-03T21:48:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-কসোভোর আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশ বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রতিরক্ষা এবং অভিবাসনসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। 

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, জাহাজ, পাট ও চামড়াজাত পণ্য আমদানির আহ্বান জানান।

 তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তৈরি পোশাক, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা রয়েছে। প্রতিমন্ত্রী এই সমস্ত সম্ভাবনাময় খাতে কসোভোর উদ্যোক্তাদের সরাসরি বিনিয়োগের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি শিক্ষা ও কর্মসংস্থান খাতে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে এবং কসোভোকে আরও বেশি সংখ্যক বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের ৬৫ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৩৫ বছরের নিচে, যা দেশটিকে দক্ষ জনশক্তির একটি টেকসই উৎসে পরিণত করেছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বৃদ্ধি, বৃত্তি প্রদান এবং শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও অনুরোধ জানান। 

জবাবে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, কসোভো ইউরোপ ও বলকান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে এবং দুই দেশের বেসরকারি খাতের সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: