‘ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত’, ‘স্বাধীন, সার্বভৌম দেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছিলেন শহিদ জিয়াউর রহমান’, ‘‘জেলা প্রশাসককে ‘ইচ্ছা করে বদলি’র দাবি, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়’’, ‘সরকার জ্বালানি তেলে প্রতিদিন ভর্তুকি দিচ্ছে ১৬৭ কোটি টাকা’,‘তেল-গ্যাসের জন্য পুরনো বন্ধুর দ্বারস্থ ভারত’, - সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো—
ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের। বিস্তারিত পড়তে ক্লিক করুন
‘স্বাধীন, সার্বভৌম দেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছিলেন শহিদ জিয়াউর রহমান’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ জিয়াউর রহমান স্বাধীন, সার্বভৌম দেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছিলেন। শুক্রবার(২৭ মার্চ) স্বাধীনতা দিবস ও শহিদ দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
জেলা প্রশাসককে ‘ইচ্ছা করে বদলি’র দাবি, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়
কুষ্টিয়ায় সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও সরকারি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য—এই দুই ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সৈয়দ মেহেদী আহমেদ নামের এক রাজনৈতিক নেতা প্রকাশ্যে দাবি করেছেন, পূর্ববর্তী জেলা প্রশাসককে ইচ্ছাকৃতভাবে বদলি করা হয়েছে এবং এতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব ছিল। তার এমন বক্তব্য প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ ধরনের মন্তব্য করেছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সরকার জ্বালানি তেলে প্রতিদিন ভর্তুকি দিচ্ছে ১৬৭ কোটি টাকা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার আগামী এপ্রিল পর্যন্ত দেশে জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বহির্বিশ্বে অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকার করেনি। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন
তেল-গ্যাসের জন্য পুরনো বন্ধুর দ্বারস্থ ভারত
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের প্রভাবে ভারত পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবারও জোরদার করতে চলেছে। দুই দেশ আবার সরাসরি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্য শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি দিল্লিতে রাশিয়ার জ্বালানি উপমন্ত্রী ও ভারতের জ্বালানি মন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বাড়িয়ে মোট আমদানির প্রায় ৪০ শতাংশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
যৌন সুবিধার বিনিময়ে মন্ত্রিত্ব দিতেন মোদি, অভিযোগ বিজেপি নেতার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য (এমপি) হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। এমনকি তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের পথে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তিনটি জাহাজ। তিনটি জাহাজ মিলিয়ে মোট এলএনজি আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন। ইতোমধ্যে একটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ ট্যাংকারটি বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সময়ের আলো/কেএইচও