নিজেদের সৈন্যবাহিনী নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজা, লেবানন ও ইরানে ধারাবাহিক সামরিক অভিযানের কারণে চাপে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিতে জনবল সংকট ও অতিরিক্ত দায়িত্বের

2026-03-28T15:24:37+00:00
2026-03-28T15:24:37+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিজেদের সৈন্যবাহিনী নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম 
সংগৃহীত ছবি
গাজা, লেবানন ও ইরানে ধারাবাহিক সামরিক অভিযানের কারণে চাপে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিতে জনবল সংকট ও অতিরিক্ত দায়িত্বের চাপের কারণে বাহিনী ক্লান্ত হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

Advertisement
মন্ত্রীদের উদ্দেশ্যে জামির বলেন, আমি আপনাদের সামনে ১০টি সতর্ক সংকেত তুলে ধরেছি।

ইসরায়েলি সেনাপ্রধানকে উদ্ধৃত করে কাতারভিত্তিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজস্ব সক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বে।

পরিস্থিতি সামাল দিতে বাধ্যতামূলক সামরিক সেবা আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর মতো জরুরি পদক্ষেপ প্রয়োজন। এসব ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে এবং রিজার্ভ ব্যবস্থাও দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা কিছুদিন বন্ধ ছিল। 

তবে দীর্ঘ বিরতির পর নতুন করে হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক কৌশল নিয়েও দেশটির অভ্যন্তরে প্রশ্ন উঠছে। 

দীর্ঘমেয়াদি সংঘাতে অংশ নিতে গিয়ে সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
  বিষয়:   গাজা  লেবানন  ইরান  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: