প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার

2026-03-28T20:09:21+00:00
2026-03-28T20:09:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম 
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে যান তিনি। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলে প্রধানমন্ত্রী।

স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তুলেন। ওই সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’




  বিষয়:   প্রধানমন্ত্রী  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: