রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রাতে সংবাদ

2026-03-29T12:13:06+00:00
2026-03-29T12:13:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:১৩ পিএম 
জাতীয় নাগরিক পার্টি। ছবি : সংগৃহীত
জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। 
রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে। 

রোববার (২৯ মার্চ) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে। 


এতে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সংবাদ সম্মেলন  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: