যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

বরিশাল ব্যুরো

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ

2026-03-29T22:27:47+00:00
2026-03-29T22:27:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন। 

রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টায় উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন নিহতের মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়।


ওসি জানান, এসময় ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করে। 

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   যাত্রীবাহী  বাস  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: