১০ ঘণ্টা পর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

জেল হাজতে আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে

2026-03-29T23:02:06+00:00
2026-03-29T23:02:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১০ ঘণ্টা পর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম 
সংগৃহীত ছবি
জেল হাজতে আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। 

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হোসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

আলোচনা সভায় দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালক সহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। 

রোববার সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচি নামে। 

এ কর্মসূচি সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি এর ফলে রংপুর বিভাগের আর জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

সময়ের আলো/এআর


  বিষয়:   শ্রমিক ইউনিয়ন  কর্মবিরতি  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: