পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ

2026-03-29T22:57:54+00:00
2026-03-29T22:57:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে চাঁদা দাবি, অভিযুক্ত ছাত্রদল নেতা আটক
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম 
অভিযুক্ত ছাত্রদল নেতা সাব্বির। সংগৃহীত ছবি
পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও তিনটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। 

সাব্বির বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের মাছ রং গ্রামের বাসিন্দা। তার পিতা তোফাজ্জেল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মার্কেটের চা দোকানী। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী মিরাজ বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক। হোয়াটসঅ্যাপ একটি পিস্তল এবং গুলির ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়।


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরিবারের পরামর্শে পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়। 

সময়ের আলো/এআর


  বিষয়:   পিস্তল  অভিযুক্ত  ছাত্রদল  নেতা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: