শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিক্ষিকার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষিকা মারা গেছেন।রোববার

2026-03-30T00:39:47+00:00
2026-03-30T00:39:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিক্ষিকার মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৩৯ এএম 
শিক্ষক শাহেদা আহমেদ। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষিকা মারা গেছেন। 

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শাহেদা আহমেদ ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদে ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে তার স্বামী জসিম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে শাহেদা আহমেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিজ বাড়িতে আসেন। গত ২৫ মার্চ দুপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য শাহেদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।


চিকিৎসকরা জানান, শাহেদা আহমেদ শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার সকালে তিনি মারা যান।

এফআর


  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  গ্যাস  সিলিন্ডার  আগুন  দগ্ধ  শিক্ষিকা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: