দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান।রোববার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম

2026-03-30T11:46:35+00:00
2026-03-30T11:46:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম 
অভিনেত্রী সোনম কাপুর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান।

রোববার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোনম নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।

সোনম তার পোস্টে লেখেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে।
আরও পড়ুন

আমাদের পরিবার এখন আরো বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য।

খবরটি শেয়ার করার পরপরই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এই দম্পতি।

কারিনা কাপুর খান লিখেছেন, অভিনন্দন সোনা ও আনন্দ। সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা দম্পতিকে ভালোবাসা জানিয়েছেন।

এএডি/


  বিষয়:   সোনম কাপুর  অভিনেত্রী  অভিনয়  বলিউড  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: