ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে এক হাজার পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। নিরাপত্তা

2026-03-30T14:02:27+00:00
2026-03-30T14:02:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:০২ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে এক হাজার পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।  

জার্নালটির প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে থাকতে হতে পারে।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পরিকল্পনার প্রতি তিনি ইতিবাচক অবস্থান নিচ্ছেন। কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার তার মূল লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে।


দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে মজুত ইউরেনিয়াম জব্দ করতে বা হরমুজ প্রণালী রক্ষা ও খার্গ দ্বীপ দখলের কাজে ব্যবহার করা হতে পারে।

তবে চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প ইসফাহানের একটি পাহাড়ের গভীরে থাকা বোমা তৈরির উপযোগী পারমাণবিক উপাদান ধ্বংসের জন্য অভিযান স্পষ্টতই বিবেচনা করছেন। উভয় সংবাদমাধ্যমই উল্লেখ করেছে, এই অভিযান অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইরান  ইউরেনিয়াম  পরিকল্পনা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: