৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার ডিলার

2026-03-30T23:00:20+00:00
2026-03-30T23:00:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম   (ভিজিট : ২৭)
৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫। ছবি : সময়ের আলো
সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার ডিলার ও ট্রাকচালকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। 

আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা। 

এছাড়া আটককৃত তেলের ডিলাররা হলেন- মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী, মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল এবং মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় সন্দেহজনকভাবে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়।

এদিকে, সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।


বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফআর


  বিষয়:   সাতক্ষীরা  লিটার  পেট্রোল  ট্রাক  জব্দ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: