বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে

2026-03-31T15:52:27+00:00
2026-03-31T15:52:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম 
নওগাঁয় বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার। ছবি : সময়ের আলো
নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর.সুপার পরিবহন বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল।
রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোন সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএডি/


  বিষয়:   নওগাঁ  বাস  ভেতর  হেলপার  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: