কৃষিমন্ত্রীকে ফোন দিয়েও হয়নি সমাধান, তেলের জন্য বিপাকে কৃষকরা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে আধুনিক কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত কৃষক। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে

2026-03-31T16:57:53+00:00
2026-03-31T16:57:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষিমন্ত্রীকে ফোন দিয়েও হয়নি সমাধান, তেলের জন্য বিপাকে কৃষকরা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৫৭ পিএম 
প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে আধুনিক কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত কৃষক। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপ) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় শ্যালো মেশিন, পাওয়ার টিলার ও হারভেস্টার মালিকরা জ্বালানি সংকটে পড়েছেন। এমনকি স্বয়ং কৃষিমন্ত্রীর হস্তক্ষেপের পরও সোমবার (৩১ মার্চ) বিকেল পর্যন্ত সমস্যার কোনো কার্যকর সমাধান মেলেনি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিজেল কিনতে না পেরে বিভিন্ন কৃষিযন্ত্র চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। যন্ত্রগুলো ভারী ও বহনযোগ্য না হওয়ায় পাম্পে নিয়ে গিয়ে তেল নেয়াও সম্ভব হচ্ছে না।

সমস্যার সমাধান চেয়ে গতকাল রোববার বিকেলে প্রায় ৪০ জন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কোনো তাৎক্ষণিক সমাধান না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন (কুল ময়েজ) সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করেন। মন্ত্রী ফোনে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কৃষকদের দাবি, মন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পরও সোমবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। 

কৃষক ময়েজ উদ্দিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া ‘স্লিপ’ দেখালেও ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষকদের কোনো পরিচয়পত্র নেই বলে আমরা বারবার হয়রানির শিকার হচ্ছি। এখন তেলের জন্যও আমাদের ঘুরতে হচ্ছে।


জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন জানান, মন্ত্রীর নির্দেশনার পর পাম্পগুলোতে তেল সরবরাহের জন্য নতুন প্যাড ছাপানোর কাজ চলছে এবং ফিলিং স্টেশনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসব বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব গণমাধ্যমকে জানান, মূলত ক্যানে তেল নিতে গেলে মোটরসাইকেল চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে প্রশাসন ও কৃষি বিভাগ পাম্প মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

এফআর


  বিষয়:   পাবনা  ঈশ্বরদী  কৃষিমন্ত্রী  ফোন  সমাধান  তেল  বিপাকে  কৃষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: